দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয়। এতে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম।
এর আগে ৬০ মিনিটে বক্সের ভেতরে একাধিকবার খেলোয়াড়দের গায়ে লেগে বল এদিক–ওদিক ছিটকে পড়লে সুযোগ পান ম্যাক্সিম ডি কুইপার। তিনি জোরালো শট নিলেও অসাধারণ দক্ষতায় তা ফিরিয়ে দেন ইরানের গোলরক্ষক, নিশ্চিত গোল থেকে রক্ষা পায় ইরান।
ম্যাচে বারবার ইরানের আক্রমণ রুখে দিয়ে দলকে টিকিয়ে রাখেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে ঘুরে দাঁড়িয়ে মেহদি তারেমির নেওয়া শক্তিশালী শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি।
এর আগে প্রথমার্ধেও একাধিকবার বেলজিয়ামকে রক্ষা করেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। ম্যাচে দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে তৈরি হয় তীব্র উত্তেজনা।
জে আই